, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগমারায় স্বেচ্ছাসেবকলীগ নেতা মোনাইমের ত্রাণ সামগ্রী বিতরণ




বাগমারায় স্বেচ্ছাসেবকলীগ নেতা মোনাইমের ত্রাণ সামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ০৫ ২০২০, ১৭:৩৭ | 812 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাজিম হাসান, রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের নির্দেশনায় বাসুপাড়া ইউনিয়নে স্বেচ্ছাসেবকলীগ নেতা মোনাইম হোসেনের ব্যক্তিগত উদ্যোগে করোনা সংকট মোকাবেলায় গরীব, দুস্থ, অসহায় ও ভ্যান চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার বিকেলে ইউনিয়নের দেউলীয়া চৌরাস্তায় নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। করোনা ভাইরাসের কারনে বাজারঘাট বন্ধ থাকায় খাদ্য সংকটে পড়েছে নিম্ন আয়ের মানুষ সহ অসহায়, দুঃস্থ ও গরীব লোকজন। তাদের কথা চিন্তা করে করোনা সংকট মোকাবেলায় ১ শত ৬৬ পরিবারের মাঝে চাল, ডাল, সাবান এবং তেল বিতরণ করা হয়।

এ সময় উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, বাসুপাড়া ইউনিয়ন আ’লীগের প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোনাইম হোসেন, সেলিম রেজা, ১ নং ওয়ার্ড আ’লীগের সহ-সভাপতি দুলাল উদ্দীন উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET