, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগমারায় হোম কোয়ারেন্টেনে রোগী ও তার পরিবারের বেহাল দশা




বাগমারায় হোম কোয়ারেন্টেনে রোগী ও তার পরিবারের বেহাল দশা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মে ০৮ ২০২০, ১৮:০৫ | 825 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চিকিৎসা আর সংসারের অভাব অনটনে বাকরুদ্ধ বাবুল পরিবারের পাশে কেউ নেই। দেশ বিদেশে করোনার প্রভাবে ভারত ফেরত ব্রেন টিউমার রোগী কৃষক বাবুলর রহমানের (৪৭) জীবন দুরারোহ হয়ে পড়েছে। বাবলুর উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বালানগর গ্রামের মৃত রজব আলীর ছেলে। গত বছর স্থানীয় চিকিৎসকের চিকিৎসা না সারায় চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নিরেক্ষার মাধ্যমে জানতে পারে ব্রেন টিউমারে আক্রান্ত বাবলুর। অভাবের সংসারে যখন কোন কিছুতেই রোগীর শুশ্রুষা মিলছে না। এতে দেশে চিকিৎসা নিতে তার ঢের টাকা ব্যয় হয়। অবশেষে ডাক্তারদের পরামর্শে ভারতে যাবার সিদ্ধান্ত নেয়। কিন্তু নেই তার অর্থিক স্বচ্ছলতা। বাবলুর নিজের তেমন জমি-জমা নেই। পরের জমিতে চাষ আবাদ করে সংসার চলে তার। ভালো চিকিৎসার আসায় নিজ পৈত্তিক পাওয়া ৭ কাঠা জমি বিক্রি করে স্থানীয়দের সহায়তায় গত ফেব্রুয়ারী মাসে ভারতে চিকিৎসার জন্য পাড়ি জমায়। সেখানে তার ব্রেন টিউমার অপারেশন শেষে দেশে নেয়ার পর পরই দেশ বিদেশে দেখা দেয় করোনাভাইরাসের আতংক। এই আতংকে বাবুলও অতিরিক্ত অসুস্থ নিথর অবস্থায় শয্যাগত হয়ে পড়ে। তার দুই কন্যার মধ্যে বড় মেয়ে ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী সেফাতুন খাতুন জানান, তার পিতা দীর্ঘ দিন ধরে অসুস্থ থাকায় তাকে ভারতের খ্রিষ্টান মিশনারী হাসপাতালে অপারেশন করা হয়েছে। চিকিৎসার পর গত ৬ মার্চ অচেতন অবস্থায় তাকে দেশে আনা হলেও রয়েছেন শয্যাশায়ী। দেশে আসার পরপরই করোনাভাইরাসের কারণে পিতাকে নিয়ে বিপাকে রয়েছেন তারা। বেশ এক মাস পারে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের মাধ্যমে মুখের খাবার নল খুলে দেয়া হয়েছে। বর্তমানে মুখে খেতে পারলেও আর্থিক সংকট ও করোনার কারণে কোন ভালো চিকিৎসকের কাছে তাকে নিতে পারছেন না। তাদের অস্বছল পরিবারে মা-বাবা সহ ৪ সদস্যের পরিবার। তাদের একমাত্র উপার্জনকারী পিতা অসুস্থ থাকায় করোনার দুর্যোগকালে সংসারে নানা অভাব অনটানে তারা দুরবস্থায় রয়েছেন। এব্যাপার ওই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জব্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি জানেন না। তার ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস প্রদান করে তিনি বলেন, তাদের হাতে তেমন বরাদ্দ থাকে না। এ বিষয়ে তিনি যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET