, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগমারা প্রেসক্লাবের তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন




বাগমারা প্রেসক্লাবের তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুন ১২ ২০২০, ২১:৫৬ | 817 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার (১১ জুন) বেলা ১১টার সময় আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে বাগমারা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী সরকারের সভাপতিত্বে উপজেলার সদর ভবানীগঞ্জ নিজস্ব প্রেসক্লাব কার্যলয়ে এক সভার আয়োজন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে সাংবাদিক আকবর আলীকে আহ্বায়ক,জিল্লুর রহমান দুখুকে যুগ্ম আহ্বায়ক ও নাজিম হাসানকে সদস্য সচিব করে তিন সদস্য বিশিষ্ট তিন মাসের জন্য আহ্ববায়ক কমিটি গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাগমারা প্রেসক্লাবের উপদেষ্টা সদস্য মামুনুর রশিদ মামুন,জিল্লুর রহমান, গত কমিটির সভাপতি আফাজ্জল হোসেন,সাবেক সভাপতি আলতাফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হক ফিরোজ,মাহফুজুর রহমান প্রিন্স,সাংবাদিক আবু বাক্কার সুজন,মোমিনুল হক সবুজ,এস.এম.সামসুজ্জোহা মামুন, নুর কুতুবুল আলম,হেলাল উদ্দিন,আব্দুল মতিন, রতন কুমার,ফারুক আহম্মেদ প্রমুখ। উল্লেখ্য,বাগমারা প্রেসক্লাবের তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি প্রেসক্লাবের আগামী নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।#

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET