, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগেরহাটের ডাকরায় বধ্যভূমির গণহত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন




বাগেরহাটের ডাকরায় বধ্যভূমির গণহত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৩ ২০২২, ১৯:৩৬ | 800 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটের রামপাল উপজেলার ডাকরার বধ্যভূমির গণহত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার (৩রা জানুয়ারি) দুপুরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ব্যানারে মোংলা পোর্টের পুরাতন পৌর ভবনের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
 মানববন্ধনে জানানো হয় ১৯৭১ সালে রামপাল উপজেলার ডাকরার বধ্যভূমির গণহত্যাকারী, নারী ধর্ষক, খুনী আব্দুস সালাম এখনও বহাল তবিয়তে রয়েছে। আজও তার কোন বিচার হয়নি। বর্তমানে এইসব রাজাকার ও তাদের দোসরেরা আওয়ামী লীগের ঘাড়ে ভর করেছে। এদের বহিস্কার ও আইনের আওতায় আনার দাবী জানান বক্তারা। মানবন্ধনে মুক্তিযোদ্ধা,সুশীল সমাজের প্রতিনিধি ও ঘাতক দালাল নিমূল কমিটির লোকজন অংশগ্রহন করেন ।
মানববন্ধনের অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক ইদ্রিস আলী ইজারাদার, মোঃ জাহাংগীর হোসেন খান, মানবাধিকার কর্মী সুমি লিলা, মুক্তিযোদ্ধা কুদ্দুস ইজারাদার প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET