, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগেরহাটে খানজাহান আলী ব্লাড ব্যাংকের সৌজন্যে খাদ্য সামগ্রী বিতরণ




বাগেরহাটে খানজাহান আলী ব্লাড ব্যাংকের সৌজন্যে খাদ্য সামগ্রী বিতরণ

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১৮ ২০২০, ১৬:৩১ | 828 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনাভাইরাস মোকাবেলায় কাজকর্মহীন ঘরে আটকে থাকা অসহায় ও অসচ্ছল পরিবারের মাঝে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মহতি মানুষ। খানজাহান আলী ব্লাড ব্যাংকের উদ্যোগে অসচ্ছল ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।

পীর খানজাহান আলী রহমাতুল্লাহ এর পুণ্যভূমি বাগেরহাটে প্রতিষ্ঠিত খানজাহান আলী ব্লাড ব্যাংকের সৌজন্যে ১২৫টি অসহায় ও অসচ্ছল পরিবারের মাঝে গতকাল রাতে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি শেখ মোজাম জানান কিছু মহৎ মানুষের আর্থিক সহায়তায় এবং খানজাহান আলী ব্লাড ব্যাংকের একনিষ্ঠ সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে । ব্লাড ব্যাংকের সদস্যগন বাড়ি বাড়ি গিয়ে অসচ্ছল অসহায় ২২৫টি পরিবারের কাছে এই খাদ্য সামগ্রী হস্তান্তর করেন । চাল- ডাল -তেল- লবণ পিয়াজ রসুন সাবান সহ ইত্যাদি খাদ্য সামগ্রী তাদেরকে প্রদান করা হয়। করোনাভাইরাস মোকাবেলায় যাদের কাজকর্ম বন্ধ হয়ে গেছে, যাদের হাতে এখনো তেমন কোনো সহায়তা পৌছায় নাই, যারা মুখ ফুটে কারো কাছে সহায়তার কথা বলতে পারছে না। তাদের জন্য এই খাদ্য সামগ্রী। বাগেরহাট জেলা সদরের সুন্দর ঘোনা, রণবিজয়পুর, খান জাহান আলি মাজার ও এর আশেপাশের এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পরবর্তীতে আরো সহযোগিতা সংগ্রহ করে আশেপাশের এলাকায় অসচ্ছল পরিবারের মাঝে বিতরণ করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET