, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগেরহাটে গোটাপাড়া ইউপি চেয়ারম্যানের পক্ষে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন।




বাগেরহাটে গোটাপাড়া ইউপি চেয়ারম্যানের পক্ষে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন।

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১৯ ২০২১, ১৭:৫৪ | 927 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাট সদরের গোটাপাড়া ইউপি চেয়ারম্যান শেখ শমসের আলীর পক্ষে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় মুক্তিযোদ্ধারা। একই দিনে গোটাপাড়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করার কিছুক্ষণ পরেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন মুক্তিযোদ্ধা কামরুজ্জামান লাল।রবিবার (১৮ জুলাই) বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা কামরুল আলমের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা ইউনূস আলী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, অত্র এলাকা ও আশেপাশের কয়েকটি গ্রামের লোক কৃষিনির্ভর। ধান সবজি মাছ ও গবাদি পশু বিশেষ করে গরু পালন করে জীবিকা নির্বাহ করে এলাকার মানুষ। এলাকার গরু খামারিদের কথা চিন্তা করে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বিগত এক দশক ধরে পবিত্র কোরবানি উপলক্ষে মুক্ষাইটের বাবুরহাট নামক স্থানে জমজমাট ভাবে পশুর হাটে দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতারা পূর্ণ নিরাপত্তায় এবং স্বাচ্ছ্যন্দে নাম মাত্র খরচে গরু ক্রয় বিক্রয় করে থাকে। হাটের আয় থেকে খরচ বাদে বাকি টাকা স্থানীয় স্বেচ্ছাসেবক ও পাশের তিনটি মসজিদে দান করা হয়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ শমসের আলীকে জড়িয়ে জেলা প্রশাসক বরাবর কাল্পনিক যে অভিযোগ দায়ের করে সংবাদ সম্মেলন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। বীর মুক্তিযোদ্ধাদের পিতার মত সম্মান ও শ্রদ্ধা করে ইউপি চেয়ারম্যান শেখ শমসের আলী। সুতরাং তাকে নিয়ে বাবুর হাটকে পুঁজি করে ঘোলা পানিতে মাছ শিকারের পাঁয়তারা বন্ধ করার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। এসময় উপস্থিত ছিলেন গোটাপাড়া ইউপি চেয়ারম্যান শমসের আলী, স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান সহ স্থানীয় মুক্তিযোদ্ধা গন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET