, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগেরহাটে মংলা পৌর নির্বাচনে দেশের প্রধান দুই দলের মনোনয়োন পত্র দাখিল।




বাগেরহাটে মংলা পৌর নির্বাচনে দেশের প্রধান দুই দলের মনোনয়োন পত্র দাখিল।

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২০ ২০২০, ২০:৪১ | 878 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলা পোর্ট পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিয়েছে দেশের প্রধান দুই বৃহত্তম দল আওয়ামী লীগ ও বিএনপি। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী মংলা পৌর আওয়ামী লীগের সভাপতি, বাগেরহাট জেলা পরিষদের সদস্য, বীর  মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান মংলা উপজেলা নির্বাচন অফিসে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনীত মংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সদস্য, বর্তমান পৌর মেয়র মোঃ জুলফিকার আলী বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন।
সর্বশেষ গত ২০১১ সালের ১৩ ই জানুয়ারি মংলা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে সীমানা জটিলতার কারনে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এ পৌরসভায় আগামী ২০২১ সালের ১৬ ই জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ৩১,৫২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET