, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগেরহাটে মুক্তিযুদ্ধার সংবাদ সম্মেলন, জমি দখলের অভিযোগ।




বাগেরহাটে মুক্তিযুদ্ধার সংবাদ সম্মেলন, জমি দখলের অভিযোগ।

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০৫ ২০২১, ১৮:৩১ | 808 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটে বীর মুক্তিযুদ্ধার জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে। শনিবার (৫ জুন) বেলা ১১ টায় বাগেরহাট প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় বীর মুক্তিযুদ্ধা মুক্তার আলীর ক্রয় কৃত সম্পত্তি শহরের সরুই নিবাসী আব্দুল খালেকের পুত্র ফরিদ শেখ, ফিরোজ শেখ, ওয়ালিদ শেখসহ তাদের ওয়ারিশরা জোরপূর্বক দখল করে নেয়। এ সময় তাদের বাধা দিলে স্ত্রী লালমোহন বেগম ও তার মেয়ে শান্তা মনি খানমকে মেরে আহত করে। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহত স্ত্রী ও মেয়েকে সদর হাসপাতালে ভর্তি করে বাগেরহাট সদর থানায় অভিযোগ দায়ের করতে গেলে থানা পুলিশ তার অভিযোগ গ্রহণ করে নাই। অথচ এই সম্পত্তি নিয়ে মুক্তিযোদ্ধা মুক্তার আলী পক্ষে আদালতের রায় আছে।
সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করা হয, ওয়ালিদ শেখের বোন যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী শারমিন সুলতানা লিলির প্রভাবে এই মুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানি করা হচ্ছে। এমনকি মুক্তিযোদ্ধার সনদ বাতিলের হুমকি দেওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধা মুক্তার আলী বাগেরহাট সদরের মৌজার ডাঙ্গা গ্রামের দলিল উদ্দিন হাওলাদারের ছেলে। সংবাদ সম্মেলনে তিনি মান সম্মান নিয়ে বেঁচে থাকার আকুতি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তারই কন্যা বিউটি বেগম।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET