, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • বাগেরহাটে যুবদল নেতা সুজন মোল্লার মুক্তির দাবি করেছেন জেলা বিএনপি আহ্বায়ক ও কেন্দ্রীয় যুবদল।




বাগেরহাটে যুবদল নেতা সুজন মোল্লার মুক্তির দাবি করেছেন জেলা বিএনপি আহ্বায়ক ও কেন্দ্রীয় যুবদল।

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১৮ ২০২২, ০১:৫৪ | 1037 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাট জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লার নামে বাগেরহাট সদর থানায় দায়েরকৃত একটি নাশকতা মামলায় বাগেরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রিট আদালতে আত্মসমর্পণ করলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। তাৎক্ষণিক বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জি: এটিএম আকরাম হোসেন তালিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সুজন মোল্লার নামে দ্যায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং অনতিবিলম্বে মুক্তির দাবী জানানো হয়েছে। অপরদিকে কেন্দ্রীয় যুবদলের দপ্তরের দায়িত্বে নিয়োজিত যুবনেতা কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান যে, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান এবং সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না অনতিবিলম্বে বাগেরহাট জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লার মুক্তি দাবি করেছেন। তার নামে দায়ের কৃত মিথ্যা মামলাটি প্রত্যাহারের দাবিও জানানো হয় এই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে।

 

২৬ শে মে/২২ তারিখে বাগেরহাট সদর মডেল থানায় দায়েরকৃত ৩১ নং মামলার এজাহার নামীয় আসামি সুজন মোল্লা গত ৫ই জুন/২২ তারিখ মহামান্য হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জন্য আগাম জামিন পান এবং ওই সময়ের মধ্যে নিম্ন আদালতে হাজির হইবারও নির্দেশ প্রদান করা হয় তাকে। আদালতের নির্দেশনা অনুযায়ী রবিবার (১৭ জুলাই) বাগেরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন সুজন মোল্লা ও তার পক্ষে নিয়োজিত আইনজীবী অ্যাডভোকেট শহিদুল ইসলাম। আদালত শুনানি শেষে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এ সময় আদালত পাড়ায় উপস্থিত জেলা বিএনপি, যুবদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সুজন মোল্লার মুক্তির দাবী জানিয়ে স্লোগান দিতে থাকে।

এ মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলার শীর্ষ পর্যায়ের নেতারাও আসামীর তালিকায় রয়েছেন। একই দিনে এই মামলায় বাগেরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ আরিফ শেখ, এডভোকেট শেখ তাজমুল হোসেন সহ জেলা জামায়াতের ৬ জন নেতাকর্মীকেও কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET