, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশন কর্তৃক সহস্রাধিক পরিবারের মাঝে ওষুধ ও খাদ্য সামগ্রী বিতরণ।




বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশন কর্তৃক সহস্রাধিক পরিবারের মাঝে ওষুধ ও খাদ্য সামগ্রী বিতরণ।

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৯ ২০২০, ১২:০২ | 872 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে ঘরে বন্দি অসহায় ও শ্রমজীবি পরিবারের মাঝে খাদ্য ও ঔষধ বিতরণ করেছেন লতিফ মাস্টার ফাউন্ডেশন। সোমবার থেকে ত্রান বিতরণ কার্যক্রমের শুরু করে বাগেরহাট জেলায় এ পর্যন্ত এক হাজার দুস্থ অসহায় পরিবারের হাতে ত্রাণ তুলে দিয়েছে লতিফ মাস্টার ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব রফিকুল ইসলাম জগলুর আর্থিক অনুদানে বাগেরহাট জেলার ২o টির ও অধিক পয়েন্টে সহস্রাধিক গরীব অসহায় দুঃস্থদের মাঝে ভাইরাস প্রতিরোধের প্রাথমিক ওষুধ, মাস্ক, সাবান, চাল, ডাল, তেল, লবন, পেঁয়াজ সহ নিত্য সামগ্রী বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন, মোঃ শহিদুল ইসলাম, আসাদুজ্জামান জুয়েল, নুর ইসলাম, আনসার সরদার, মুকুল সরদার, শরিফ মোস্তফা জামান লিটু, শামিম বেগ, শিমুল, আজাদ প্রমুখ এই বিতরণ কাজে সহায়তা করেন।

লতিফ ফাউন্ডেশনের সভাপতি হালিমা বেগম জানান, বাগেরহাট পৌরসভা সহ জেলার বেশ কিছু ইউনিয়নে এ পর্যন্ত এক হাজার দুস্থ পরিবারের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাগেরহাটে জেলার বিভিন্ন উপজেলায় ত্রান দেওয়া অব্যাহত থাকবে। আব্দুল লতিফ মাস্টার ফাউন্ডেশান মেধাবী ও গরীব শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরন, আর্থিক সহায়তা সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশ গ্রহণ করে আসছে। অসহায় কারাবন্দি ও মিথ্যা মামলায় নির্যাতিতদের সহযোগিতা করছে বাগেরহাট লতিফ মাস্টার ফাউন্ডেশান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET