দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হলো বাগেরহাট ডায়াবেটিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক মোজাফফর হোসেন সাধারন সম্পাদক পদে কাজি আব্দুল মুকিত ঝন্টু নির্বাচিত হয়েছে। সহ- সভাপতি পদে ডাঃ মোশাররফ হোসেন মুক্ত, এবং এ্যাডঃ আব্দুল হাই, কোষাধ্যক্ষ পদে মোঃ হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শহিদুল করিম শহিদ নির্বাচিত হয়েছে।
কার্যকরী সদস্য পদে ফরিদা আক্তার বানু, হাসিবুর রহমান, মোয়াজ্জেম হোসেন মজনু, শাহজাহান মিনা, বাবুল সরদার, প্রফেসর মোস্তাহিদুল আলম রবি, স্বপন কুমার বসু এবং মহিতুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মোট ১০২ জন ভোটারের মধ্যে ৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
Please follow and like us:









