, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মিডিয়া
  • বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি বাকি সম্পাদক জেমস




বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি বাকি সম্পাদক জেমস

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৭ ২০২৩, ১৪:৫৮ | 1158 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাট প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটি নির্বাচন ২০২৪ -২৫ এর বিজয়ী প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনার যমুনা টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি মোঃ ইয়ামিন আলী স্বাক্ষরিত এক পত্রে তফসিল অনুযায়ী এই নির্বাচনী ফলাফল প্রকাশ করেন। ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বাগেরহাট জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও জেলা তাঁতী লীগের সভাপতি তালুকদার আব্দুল বাকী।‌ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দৈনিক কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি মীর জায়েসি আশরাফী জেমস।
নির্বাচিত অন্যান্যরা হলেন, সহ-সভাপতি বিষ্ণুপ্রসাদ চক্রবর্তী, সহ সাধারণ সম্পাদক শেখ আজমল হোসেন, অর্থ সম্পাদক মোল্লা মাসুদুল হক, দপ্তর ও গ্রন্থগার সম্পাদক এস এম শামসুর রহমান, তথ্যপ্রযুক্তি সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পদ লিটন সরকার, নির্বাহী সদস্য নিহার রঞ্জন সাহা, বাবুল সরদার, মোঃ দেলোয়ার হোসেন, আহাদ হায়দার, আলি আকবর টুটুল এবং ইসরাত জাহান। নির্বাচন কমিশনার মোঃ ইয়ামিন আলী পদাধিকার বলে প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত হয়েছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET