, , ,

শিরোনামঃ-




বাঘায় গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ২৮ ২০২০, ২৩:২৯ | 1034 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর বাঘার গলায় ফাঁস দিয়ে জয়ারানী সরকার (৩১) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন। মনিগ্রাম ইউনিয়ন এলাকায় হাবাসপুর গ্রামে শনিবার সকালে তিনি আত্মহত্যা করেন। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সকালে সবার অজান্তে জয়ারানী সরকার নিজ ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ওড়না কেটে লাশ নামিয়ে আনেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। ওই গৃহবধুর স্বামী শ্রী অখিল চন্দ্র সরকার জানান, স্ত্রীকে সকাল বেলা বাড়ি রেখে গরু জন্য ঘাস কাটতে যায়। জয়ারানী দীর্ঘর্দিন মানসিক রোগে ভুগছিলেন। এর আগে সে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। বাঘা থানার এসআই আব্দুল বারী বলেন, আত্মহত্যা কারণ হিসেবে জানা যায় সে গৃহবধু দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাহ করার জন্য বলা হয়। এব্যাপারে বাঘা থানা একটি ইউডি মামলা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET