, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাড়ি ভাড়া ভর্তুকি দিয়ে মওকুফের দাবীতে রোড মার্চে যোগ দেয়ার আহবান




বাড়ি ভাড়া ভর্তুকি দিয়ে মওকুফের দাবীতে রোড মার্চে যোগ দেয়ার আহবান

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ০২ ২০২০, ২১:৪৬ | 821 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সরকারিভাবে বাড়ি ভাড়া ভর্তুকি দিয়ে মওকুফের দাবীতে রোড মার্চে যোগ দেয়ার আহবান জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। গত ১৭-১৮ এপ্রিল প্রতিকী এবং ২১-২২-২৩ এপ্রিল আমরণ অনশনের পর সরকারি আশ্বাসের ভিত্তিতে কর্মসূচী সাময়িক স্থগিত করলেও সমস্যা সমাধান না হওয়ায় আগামী ৪ মে সকাল ১০ টায় এ কর্মসূচীর ঘোষণা দেয়া হয়েছে। জাতীয় প্রেসক্লাব থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে অনুষ্ঠিতব্য রোড মার্চ শেষে স্মারকলিপি প্রদান করা হবে বলেও জানান নতুনধারার সিনিয়র ভাইস চেয়ারম্যান ও মুখপাত্র শান্তা ফারজানা।
সরকারি ভর্তুকি দিয়ে বাড়ি ভাড়া মওকুফ করতে অপারগ হলে অন্তত ইউটিলিটি বিল বাড়িওয়ালাদেরকে মাফ করে দিয়ে আগামী ৪ মাস বাড়ি ভাড়া না নেয়ার প্রজ্ঞাপন জারির জন্য আহবান জানাচ্ছেন নেতৃবৃন্দ। কিন্তু সরকার কোন দাবীর ব্যাপারেই মুখ না খোলায় আমজনতাকে সাথে নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে রোড মার্চ ও স্মারকলিপি প্রদান কর্মসূচী বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেন নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। ২ এপ্রিল বিকেল ৩ টায় অনুষ্ঠিত এক স্বল্প পরিসরের সভায় আরো বলা হয় স্বাধীনতার স্বপক্ষের যে কোন ব্যক্তি চাইলেই এই সমাবেশে অংশ নিতে পারবেন, সেক্ষেত্রে আগ্রহীকে ০১৫৭২৩০৯৮৭৪ নম্বরে কল অথবা নাম-ঠিকানা লিখে এসএমএস করে নিশ্চিত করতে হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET