বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগের হাট – ৩ (রামপাল মংলা) সংসদীয় আসনের সর্বস্তরের জনসাধারণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এবং বাগেরহাট – ৩ (রামপাল মংলা) সংসদীয় আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। রবিবার (৩১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি জানান, জাতির এক মহা ক্রান্তিলগ্নে হারিয়ে যাওয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।
বিবৃতিতে তিনি আরো জানান, ১৯৮১ সালের ৩০ শে মে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে সংঘটিত একটি সংঘর্ষের মধ্যস্থতা করতে চট্টগ্রামে পৌঁছালে সেনাবাহিনীর একদল বিপথগামী কর্মকর্তাদের হাতে তিনি শহীদ হন। সেই থেকে অধ্যবধি জনপ্রিয় এই দলটির হাল ধরেছেন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণকে সঙ্গে নিয়ে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তিনি। তাকে কারাগারে নেওয়া হয়েছে, বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা করা হয়েছে।স্বৈরাচারীর আঘাত তাকে বিন্দুমাত্র টলাতে পারেনি।
ইতিমধ্যে বাগেরহাট – ৩ (রামপাল মংলা) সংসদীয় আসন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্রের অংশ হিসেবে রামপাল উপজেলা বাগেরহাট -২ (সদর কচুয়া) সংসদীয় আসনের সাথে এবং মংলা উপজেলাকে বাগেরহাট – ৪ (মোড়লগঞ্জ শরণখোলা) সংসদীয় আসনের সাথে যুক্ত করার প্রজ্ঞাপন জারি করেছে ইলেকশন কমিশন। আমরা বাগেরহাটবাসী ইলেকশন কমিশনের এই হটকারী সিদ্ধান্ত বাস্তবায়নের বিপক্ষে আন্দোলন চালিয়ে যাচ্ছি। বিগত দিনেও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ ও লালন করে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনা মোতাবেক মংলা ও রামপাল উপজেলা তথা বাগেরহাটবাসীকে নিয়ে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি। আগামীতেও তাদের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ ও দলের স্বার্থে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।
লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম আরও জানান, বারবার স্বৈরাচারের ষড়যন্ত্রের কারণে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে এদেশের মানুষের মুক্তির স্বাদ গ্রহণ করেছে। এখনো দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে শপথ নিতে চাই যে, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করব। সর্বশেষে রামপাল ও মংলা উপজেলার সকল স্তরের জন সাধারণকে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানান লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।









