, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিএনপি’র সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল




বিএনপি’র সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২৯ ২০২২, ২২:০৪ | 957 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিএনপি’র সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের আয়োজনে সোমবার বিকেলে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও পরে লোটাস চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রুবেলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সাদেক হোসেন ভূঁইয়া।
উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ যুগ্ম আহবায়ক আবুল খায়ের আবু, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, ঢালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হাছান ভূঁইয়া বাছির, উপজেলা আ’লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান মিন্টু, আদ্রা উত্তর ইউনিয়ন চেয়ারম্যান তাজুল ইসলাম, আদ্রা দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল ওহাব, মৌকরা ইউনিয়ন চেয়ারম্যান সাইফুদ্দিন আলমগীর, নাঙ্গলকোট পৌরসভা আ’লীগ সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক শেখ রাসেল মজুমদার, পৌর কাউন্সিলর সাদেক হোসেন, জহিরুল্লাহ সুমন, উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন শিমুল, কলেজ ছাত্রলীগ সাবেক সভাপতি ওবায়দুল হক প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET