খুলনা-৩ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ‘ধানেরশীষ’র প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন… আমরা তো আল্লাহর এবং আমরা আল্লাহর কাছেই ফিরে যাবো)। বার্ধক্যজনিত কারণে শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারা গ্রামের বাড়ীতে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় নামাজে জানাজার পূর্বে কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির এ বীর সন্তানকে ‘গার্ড অব অনার’ দেয়া হবে। কুষ্টিয়া ভেড়ামারার নিজ গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।









