, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিকারপ্রাপ্ত মানবদের বিনামূল্যে চিকিৎসা দিতে সিরাজগঞ্জে হাঙ্গেরির চিকিৎসক দলের ক্যাম্প




বিকারপ্রাপ্ত মানবদের বিনামূল্যে চিকিৎসা দিতে সিরাজগঞ্জে হাঙ্গেরির চিকিৎসক দলের ক্যাম্প

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মে ০৮ ২০২২, ১৫:৫৫ | 983 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জে জন্মগত বিকলাঙ্গ, দুর্ঘটনায় বিকৃত, আগুনে পোড়া, এসিডে ঝলসানো রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও রিকনস্ট্রাকটিভ প্লাস্টিক ও ল্যাপারস্কোপিক সার্জারি ক্যাম্প করেছে ১৩ সদস্যের হাঙ্গেরির চিকিৎসক দল। ৮ মে রবিবার সকাল ১০ টার দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানানো হয়। সিরাজগঞ্জ-২ আসনের সংসদ-সদস্য অধ্যাপক ডা. মো: হাবিবে মিল্লাত মুন্নার সভাপত্বিতে বাংলাদেশ-হাঙ্গেরির যৌথ উদ্যোগে হাঙ্গেরির অ্যাকশন ফর ডিফেন্সলেস পিপল ফাউন্ডেশন, সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল, শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের সার্জারি বিভাগ, স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন ও সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হবে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়। এছাড়াও সার্জারি ক্যাম্পে হাঙ্গেরি থেকে আগত ১৩জন বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যসেবী এই ক্যাম্পে অংশ নেবেন। উক্ত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, হাঙ্গেরি থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক টিমের ডাঃ জার্গেলী জোলটান পাটাকি, ডাঃ ক্রিজটিনা বারানিয়াই, ডাঃ নোরা পিটারফি, ডাঃ ক্যাটালিন যেনোরাড্জকি, ডাঃ আরজবেট এজার, ডাঃ আটিলা ফেকেটে, ডাঃ পিটার ভ্যাংকসো, ডাঃ ড্যানিয়েল মাক্সা, মিস্ সুজানা কার্জকিরি, মিস্ সুজানা সিজার, ডাঃ ভার্গা থমাস, মিঃ রিচার্ড ফুক্স, ডাঃ পিটার সাইপস, সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শারিতা মিল্লাত সিআইপি, সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের তত্ত¦াবধায়ক (ভারপ্রপ্ত) ডা. মো. সাইফুল ইসলাম, শহীদ এম. মনসুর আলী মেডিকেলে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আমিরুল হোসেন চৌধুরী, পরিচালক সাইফুল ফেরদৌস মো: খায়রুল আতাতুর্ক, প্রকল্প পরিচালক ডা. কৃষ্ণ কুমার পাল, সার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. রামপদ রায়, সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম হীরা, সিরাজগঞ্জ বিএমএ সভাপতি বীর মুক্তিযােদ্ধা ডা. জহুরুল হক রাজা, সিরাজগঞ্জ স্বাচিপের সভাপতি ডা. ওয়াালিউল ইসলাম প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET