, , ,

শিরোনামঃ-




বিক্রি বাড়ছে আফতাবনগর হাটে

ইমরান হোসেন, দোহার,ঢাকা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১৯ ২০২১, ২২:৩০ | 1072 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গত ১৭ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে কোরবানির পশুর হাট উদ্বোধন করা হলেও এতদিন তেমন একটা ক্রেতা সন্তুষ্টি ছিলোনা বিক্রেতাদের মধ্যে। ক্রেতা কম থাকায় বিক্রিও কম ছিলো। তবে এরই মধ্যে বেচাকেনা বৃদ্ধি পেয়েছে রাজধানীর আফতাবনগর এলাকার পশুর হাটে৷ ঢাকার বিভিন্ন এলাকার ক্রেতারা এখানে আসছে তাদের পছন্দের কোরবানির পশুটি কিনতে।
গত কয়েকদিনের চেয়ে বর্তমানে বেচাকেনা বৃদ্ধি পাওয়ায় অনেকটাই খুশি খামারি ও গরু-ছাগল বেপারীরা৷ আর এতে কর্মব্যস্ততা বেড়েছে হাসিল আদায়কারীদের। বর্তমানে এই হাটে শতকরা ৫ টাকা হারে হাসিল আদায় হচ্ছে৷
হাটে আসা কয়েকজন গরু ব্যবসায়ীকে বেচাকেনার বিষয়ে জিজ্ঞেস করলে তারা জানায়, শুরুর দিকে হাটে গবাদি পশুর সংখ্যা কম ছিলো তাই ক্রেতাও কম ছিলো। কিন্তু বর্তমানে আফতাবনগর হাটে প্রায় কয়েক লাখ গবাদি পশু রয়েছে। তাই ঢাকার বিভিন্ন এলাকার মানুষ ভীড় করছে এই হাটে। আগের চেয়ে অনেম পরিমানে বেড়েছে পশু কেনাবেচা  দামের ব্যাপারে জানতে চাইলে তারা বলে, এখন পর্যন্ত আশানুরূপ দাম পাচ্ছি। এই দামে আমরা খুশি। তবে শেষ দিন পর্যন্ত দাম কেমন হতে পারে সেটাই দেখার বিষয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা জানিয়েছেন, হাটের স্বাস্থ্যবিধির বিষয়ে আমাদের কঠোর নির্দেশনা আছে। সেখানে আমাদের মনিটরিং টিম আছে। স্বাস্থ্যবিধি না মানলে হাটের ইজারা বাতিল করা হবে।
অন্যদিকে হাটে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে দেখা গেছে ভিন্ন চিত্র। বেশিরভাগ ক্রেতা-বিক্রেতাদের মাস্ক পড়া থাকলেও অনেকে আবার মাস্ক ব্যতীত ঘুরছে হাটে। স্বাস্থ্যবিধি মানাতে হাট ইজারাদারদের পক্ষ থেকে ও সিটি করপোরেশন থেকে দেওয়া হয়েছে কঠোর বিধিনিষেধ। আফতাবনগর হাটে বৃদ্ধ ও শিশুদের প্রবেশ নিষেধ করেছে কর্তৃপক্ষ তবুও শিশু ও বৃদ্ধদের দেখা যাচ্ছে হাটে।
এর আগে হাট পরিদর্শনে এসে ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র আতিকুল ইসলাম স্বাস্থ্যবিধি মানাতে কঠোর হুশিয়ারি প্রদান করেন। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কোন ছাড় দেওয়া হবে না। সঠিকভাবে স্বাস্থ্যবিধি না মানলে হাট বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন তিনি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET