, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিজিবি’র করা প্রতিরোধে বিএসএফ কর্তৃক অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা করে ব্যর্থ




বিজিবি’র করা প্রতিরোধে বিএসএফ কর্তৃক অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা করে ব্যর্থ

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ০২ ২০২০, ২১:৩৯ | 845 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিজিবি’র করা প্রতিরোধে খাগড়াছড়ির রামগড় এবং ভারতের সাব্রুম সীমান্ত ফেনী নদী দিয়ে অজ্ঞাত এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ভারতের বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা করে ব্যর্থ।

শুক্রবার(১ মে) বিকাল ৪ টার দিকে কয়েকজন বিএসএফ সদস্য ভারতীয় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে(৩৫) ফেনী নদীতে নামিয়ে বাংলাদেশের দিকে প্রবেশের চেষ্টা চালায়।এসময় অজ্ঞাত ঐ ব্যক্তি বার বার ভারতের দিকে যাওয়ার চেষ্টা করলে বিএসএফ তাকে বাংলাদেশের অভ্যন্তরে প্শু-ইনের চেষ্টা করতে থাকলে বাংলাদেশের সীমানায় প্রবেশের সময় স্থানীয় জনগণ প্রতিরোধ করে।পরে ৪৩ বিজিবি’র সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ফেনী নদীর মাঝখানে ভারতের সীমান্ত বাহিনী বিএসএফএর সাথে পতাকা বৈঠক করেন।বৈঠকে কোন সিদ্ধান্ত না হওয়ায় দুইদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবি’র মধ্যে উত্তেজনা দেখা দেয়।

দু’দেশের সীমান্তে উত্তেজনা এড়াতে রাত সাড়ে ৮ টা থেকে রাত ৯ টা তের মিনিট পর্যন্ত মহামুনি বিওপি আওতাধীন ভারত ও বাংলাদেশের মৈত্রী সেতুর নিচে শূন্য লাইন সীমান্ত পিলার ২২১৫/৯ এস এর নিকট বিজিবি-বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক শুরু হয়।বৈঠকে বাংলাদেশের পক্ষে ১০ সদস্যের দলের নেতৃত্ব দেন গুইমারা বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল জি এইচ এম সেলিম হাসান পিএসসিজি এবং ভারতের পক্ষে ১০ সদস্যের দলের নেতৃত্ব দেন বিএসএফ উদয়পুর সেক্টরের ডিআইজি জামিল আহমেদ। বৈঠক শেষে বিজিবি প্রতিনিধিদল জানান, বৈঠকে উভয় দেশের সীমান্তে মোতায়েনকৃত বিএসএফ -বিজিবি সদস্যদের প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। অজ্ঞাত ভারসাম্যহীন ব্যক্তিকে বিএসএফ গ্রহণ করে নেয়।পরবর্তীতে ভারত ওই ব্যক্তিকে বাংলাদেশী প্রমাণ করতে পারলে বিজিবি তাকে গ্রহণ করবে বলেও জানানো হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET