মহান বিজয় দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রায় তিন শতাধিক অসহায় ও দরিদ্রের মাঝে শীত বস্ত্র বিতরন করেছেন মানবতার সেবায় নিবেদিত বাগেরহাটের লতিফ মাস্টার ফাউন্ডেশন। আজ ১১ ডিসেম্বর জুম্মার নামাজ বাদ বায়তুল লতিফ জামে মসজিদ চত্বরে ফাউন্ডেশনের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী সিপিএ রফিকুল ইসলাম জগলু জুম মিটিংয়ের মাধ্যমে শীত বস্ত্র বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় অনলাইনে যুক্ত ছিলেন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, মোঃ আব্দুল সেলিম, মোঃ ফরিদুল ইসলাম সহ দেশ বিদেশের অনেকে।
শীতবস্ত্র বিতরনকালে উপস্থিত ছিলেন মোঃ কবির হোসেন, মোসাম্মাৎ কহিনুর কানন, আসাফুদ্দৌলা জুয়েল, শেখ দেলোয়ার হোসেন, মোঃ এলিন ফকির, আবুল কালাম আজাদ বুলু, আব্দুর রাজ্জাক, মাহাবুবুল আলম কাজল, বেগ শামীম হাসান, সাংবাদিক মন্জুরুল ইসলাম, ইনজামামুল হক, বোরহান উদ্দিন, লিয়ন শিকদার, মোঃ পলিন, শরীফুল ইসলাম, সাজ্জাদ শেখ সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
মহান বিজয় দিবস উপলক্ষে শীত বস্ত্র বিতরনের উদ্বোধনী অনুষ্ঠানে সিপিএ রফিকুল ইসলাম জগলু বলেন, লতিফ মাস্টার ফাউন্ডেশন জাতীয় দূর্যোগ মোকাবেলায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে। দরিদ্র কিন্ত মেধাবী ছাত্র ছাত্রীদের বৃত্তি প্রদান অব্যাহত রেখেছে। শীতবস্ত্র বিতরন অব্যহত রয়েছে এবং লতিফ মাস্টারের নামে একটি অত্যাধুনিক মসজিদ নির্মানের কাজ দ্রুত আরম্ভ হবে।
Please follow and like us:









