, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • বিটিভির প্রথম নারী চিত্রগ্রাহকের মৃত্যুতে শোক




বিটিভির প্রথম নারী চিত্রগ্রাহকের মৃত্যুতে শোক

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ২৪ ২০২০, ২১:৫৩ | 864 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ টেলিভিশনের প্রথম নারী চিত্রগ্রাহক রোজিনা আক্তারের (৪০) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, সচিব কামরুন নাহার।

শুক্রবার (২৪ এপ্রিল) পৃথক শোক বার্তায় তারা শোক প্রকাশ করেন।

রোজিনা আক্তার উচ্চরক্তচাপজনিত জটিলতায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেন।

পৃথক শোকবার্তায় তথ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব নিহতের বিদেহী আত্মার মাগফিরাত করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বাংলাদেশ টেলিভিশনে তার অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন তারা।

স্পিকারের শোক : রোজিনা আক্তারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ।

স্পিকার মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া, রোজিনা আক্তারের মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ও চিফ হুইপ নূর-ই- আলম চৌধুরী ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET