পরিচ্ছন্ন দেশ গড়ার প্রত্যয় নিয়ে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন দোহার উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। পরিস্কার, পরিচ্ছন্ন দোহার গঠনে বিডি ক্লিন দোহার শাখা সর্বাত্মক চেষ্টা করবে বলে কমিটির সদস্যরা আশাবাদ ব্যক্ত করেন।
মুরাদ হোসাইন পাপ্পুকে উপজেলা সমন্বয়ক ও আব্দুল হান্নান সোহাগ’কে উপজেলা সহকারী সমন্বয়ক করে মোট ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটিতে আরো হয়েছে আইটি এন্ড মিডিয়া সমন্বয়ক সাদ্দাম হোসেন লিটন, লজিস্টিক সমন্বয়ক আল রাজিব হোসেন, ওয়েলকাম মনিটর চাঁদনি ভুঁইয়া, ওয়েলকাম মনিটর রাফসান মাহমুদ আকাশ, লজিস্টিক মনিটর সাগর আহম্মেদ, টিম মনিটর দেলোয়ার হোসাইন, মামুন মোড়ল, রনি রাজ, সাজ্জাদ হোসাইন শাকিল, সোয়াদ মোল্লা, বাহারুল ইসলাম বাহার, আশরাফুল শিকদার, বিশেষ সদস্য মো. মোয়াজ।









