কালাই প্রেসক্লাব আয়োজিত বিদায়ী কালাই থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খানকে বিদায় সংর্বধনা ও নবাগত অফিসার ইনচার্জ সেলিম মালিকের বরন অনুষ্ঠান আজ মঙ্গলবার বিকেলে কালাই প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন।
এছাড়াও কালাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক এটিএম সেলিম সরোয়ার শিপন, নির্বাহী সদস্য আব্দুল বাতেন, সাংবাদিক আমির উদ্দিন, মামুনুর রশীদ, মওদুদ আহমেদ, মেজবাহুল ইসলাম, আব্দুন নুর নাহিদ, শামীম তালুকদার, চঞ্চল বাবু উপস্থিত ছিলেন।
Please follow and like us:









