সিরাজগঞ্জে বিদ্যাকোষ আদর্শ পাঠাগারের উদ্যােগে ১০ম রমজান, (১২ এপ্রিল ২০২২) মঙ্গলবার সন্ধ্যায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ পৌর শহরের মাহমুদপুর দক্ষিনপাড়ায় অবস্থিত পাঠাগারে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিদ্যাকোষ আদর্শ পাঠাগারের প্রধান উপদেষ্টা এ্যাডভোকেট মাহবুব-এ-খোদা টুটুল, সভাপতি এম এ মতিন সজীব, সাধারন সম্পাদক নুর মোক্তার হোসেন, সহ- সভাপতি রুবেল সেখ, সালাহউদ্দিন সালাম, সহ-সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সেতু, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ পাপ্পু, কোষাধ্যক্ষ বিজয় হোসেন, সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নোমান আহমেদ রুমী, সদস্য রিয়াদ রাশেদীন তালুকদার, রাসেল রহমান, রুহুল আমিন জুয়েল, তুষার ইসলাম, তাওহিদুর রহমান, মোহাম্মদ আবদুল্লাহ, ইমরুল কায়েস মুন্না, পাবনা পল্লী পাঠাগারের প্রতিষ্ঠাতা যাহিদ সুবহান প্রমুখ।
ইফতার পূর্ব দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল করিম।









