, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিনামুল্যে আইন সহায়তা পেতে ফুলবাড়ীতে লিগ্যাল এইড কমিটির উদ্বুদ্ধকরণ বিষয়ক সমন্বয় সভা




বিনামুল্যে আইন সহায়তা পেতে ফুলবাড়ীতে লিগ্যাল এইড কমিটির উদ্বুদ্ধকরণ বিষয়ক সমন্বয় সভা

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৭ ২০২২, ০৯:৪৬ | 834 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে বিনামুল্যে আইন সহায়তা পেতে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্যদের অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।
এতে লিগ্যাল এইড কর্মকর্তা ও জেলা সিনিয়র সহকারী জজ মোশাররফ হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাদিয়া সুলতানা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন,ইউপি চেয়ারম্যান এনামুল হক, ইউপি চেয়ারম্যান ছামেদুল ইসলাম,ইউপি চেয়ারম্যান নবিউল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জল প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, জনপ্রতিনিধি, উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্যসহ গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET