, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • বিরামপুরে কোচের ধাক্কায় দশম শ্রেনীর এক স্কুল ছাত্রী নিহত, কোচ চালক ও হেলপার আটক।




বিরামপুরে কোচের ধাক্কায় দশম শ্রেনীর এক স্কুল ছাত্রী নিহত, কোচ চালক ও হেলপার আটক।

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : অক্টোবর ৩১ ২০১৯, ১৪:১৪ | 888 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ আব্দুল আজিজ, হিলি প্রতিনিধি।
দিনাজপুরের বিরামপুরে কোচের ধাক্কায় ইসরাত জাহান মীম (১৬) নামের দশম শ্রেনীর এক স্কুল ছাত্রী নিহত ও স্কুল শিক্ষক আহত হয়েছেন। এঘটনায় কোচ, কোচের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিরামপুর উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ধানহাটির মোড় নামক স্থানে এই দূঘটনাটি ঘটে। নিহত ইসরাত জাহান বিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের মতিউর রহমানের মেয়ে। দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। আহত শিক্ষকের নাম মোকলেছুর রহমান সবুজ (৪২)। তিনি ওই বিদ্যালয়ের কমপিউটার শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জাননা, আজ উপজেলা পর্যায়ে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে বিজয় ফুল প্রতিযোগীতা অনুষ্ঠিত হচ্ছে। সেই প্রতিযোগীতায় অংশ নিতে দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয়ের শিক্ষক মোকলেছার রহমানের মোটরসাইকেলে চড়ে ইসরাত জাহান উপজেলা পরিষদে যাচ্ছিলো। পথে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহন মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে ইসরাত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কোচের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন, এঘটনায় স্কুল শিক্ষক আহত হয়েছেন। এঘটনায় সাথে সাথে ঘাতক কোচটিকে আটক করা হয়েছে এবং এর চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET