, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিরামপুরে দূরত্ব বজায় রেখে টিসিবি’র পণ্য বিক্রি শুরু




বিরামপুরে দূরত্ব বজায় রেখে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

মোঃ সামিউল আলম, বিরামপুর,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২৯ ২০২০, ২১:৩৬ | 821 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

ভয়াবহ করোনা ভাইরাস পরিস্থিতিতে বিশ্বজুড়ে মানুষের মধ্যে চলছে বেঁচে থাকার লড়াই। চলছে খাদ্য সংকট। এরই মধ্যে শুরু হয়েছে রমজান। তাই রমজান উপলক্ষে সাধারণ মানুষ যাতে স্বল্পমূল্যে পণ্য কিনতে পারে সে লক্ষে দিনাজপুরের বিরামপুরে ন্যায্যমূল্যে ডিলারের মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রি শুরু করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে পৌর শহরের ইসলামপাড়া আনসার মাঠে ন্যায্যমূল্যে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম চালু করা হয়। এসব পণ্যের মধ্যে ছিল- সয়াবিন তেল, চিনি, ছোলা, মসুর ডাল ও খেঁজুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে ছিলেন সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর টিম প্রধান পেট্রোল কমান্ডার ক্যাপ্টেন মোঃ আবু আহাদ হিমেলের নেতৃত্বে ক্রেতাদের নির্দিষ্ট দূরত্বে সারি সারি লাইন করিয়ে এসব পণ্য বিক্রয় করা হয়।

এসময় উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, নির্বাহী অফিসার তৌহিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মুহসিয়া তাবাসসুম ও থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির টিসিবি’র এসব পণ্য বিক্রি কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
টিসিবি পণ্যের ডিলার মোঃ আবু আসলাম (বাবু) জানান, বরাদ্দ অনুযায়ী প্রথম দিনে চার শতাধিক ক্রেতার মাঝে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান জানান, উক্ত ডিলারের মাধ্যমে তিন ধাপে টিসিবি’র পণ্য বিক্রি করা হবে। এর মধ্যে আজ (বুধবার) প্রথম ধাপে বিক্রি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আগামী শুক্রবার ও রবিবার পরবর্তী ধাপে স্থান নির্ধারনী সাপেক্ষে আবারো টিসিবি’র পণ্য বিক্রি করা হবে বলে তিনি জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET