, , ,

শিরোনামঃ-




বিরামপুরে প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ বিতরণ

মোঃ সামিউল আলম, বিরামপুর,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২০ ২০২০, ১৬:৫৩ | 854 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দিনাজপুরের বিরামপুর উপজেলার ঝুঁকিতে থাকা প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে নগদ অর্থ ও খাবার বিতরণ করা হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সমাজ কল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত অর্থ বিরামপুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় (এনডিডি) এর ২৫ জনসহ মোট ৩০ জন প্রতিবন্ধীর মাঝে বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, বিরামপুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের (এনডিডি) প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা, প্রধান শিক্ষক মোশারফ হোসেন, সহকারী শিক্ষক নাঈমা আকতার প্রমূখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET