দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের অধীনস্থ বিরামপুর উপজেলা স্ট্যান্ড কমিটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিরামপুর মহিলা কলেজ প্রাঙ্গণে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাহাবুব ভাগিনার সঞ্চালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন, বিরামপুর পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, সাবেক সভাপতি এম. রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশা, সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন মুন্না, সাবেক সহ-সভাপতি বাবুল হোসেন বাবুল্লা, বিরামপুর উপজেলা স্ট্যান্ড কমিটির সাবেক কার্যকরি সভাপতি ফরিদ হোসেন, সাবেক সম্পাদক মাহাবুব হোসেন, সাবেক সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, সাবেক সাংগঠনিক সম্পাদক মুকুল সরকার, জুয়েল হোসেন প্রমূখ। বিরামপুর উপজেলা স্ট্যান্ড কমিটির সভাপতি এমদাদুল হক সাধারণ সভায় বিগত বছরগুলোর আর্থিক অডিট রিপোর্ট পেশ করেন। উক্ত সাধারণ সভায় আগামী ৫ই মার্চ বিরামপুর উপজেলা স্ট্যান্ড কমিটির পরবর্তী নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। এতে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশাকে প্রধান নির্বাচন কমিশনার এবং সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন মুন্নাকে আহবায়ক মনোনীত করা হয়।









