দিনাজপুরের বিরামপুর উপজেলায় রবি মৌসুমে আবাদ ও ফলন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ৯৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে সার ও বীজ
বিতরণ করা হচ্ছে। সোমবার (১৪ নভেম্বর) সকালে তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি অফিস চত্বরে সার-বীজ বিতরণের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা জাহেদুল ইসলাম ইলিয়াস, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ। বিতরণকৃত ফসলের মধ্যে রয়েছে গম, ভুট্টা, সূর্য্যমূখী, শীতকালীন পেঁয়াজ ও মুগডালের বীজ এবং রাসায়নিক সার।
Please follow and like us:









