, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মিডিয়া
  • বিরামপুর প্রেসক্লাবে বইছে নির্বাচনী হাওয়া




বিরামপুর প্রেসক্লাবে বইছে নির্বাচনী হাওয়া

মোঃ সামিউল আলম, বিরামপুর,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৬ ২০২২, ১৬:২৭ | 1121 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগামী ৩০ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনাজপুরের ঐতিহ্যবাহী বিরামপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে বিরামপুর প্রেসক্লাবের সদস্যদের মধ্যে বইছে নির্বাচনী হাওয়া, সেই সাথে ব্যস্ততা বেড়েছে প্রতিদ্বন্দী প্রার্থীদের। প্রার্থীরা প্রত্যেকেই বিজয়ী হওয়ার জন্য সদস্যদের নিকট গিয়ে দোয়া ও ভোট চাওয়ার মধ্য দিয়ে দিন পার করছেন। গত সোমবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছেন বিরামপুর প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মেজবাউল হক।
বিরামপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদে মোট পদ রয়েছে ১৭টি। তন্মধ্যে গুরুত্বপূর্ণ ৩টি পদে লড়াই করছেন ৭ জন প্রার্থী। বাঁকী ১৩টি পদের প্রার্থীরা কোন প্রতিদ্বন্দী না থাকায় বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়ে রয়েছেন। ৩টি পদের প্রতিদ্বন্দীরা হলেন- সভাপতি পদে দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি আবু তাহের, দৈনিক দেশের কন্ঠ পত্রিকার প্রতিনিধি ফরিদ হোসেন এবং বাংলাদেশের আলো পত্রিকার আকরাম হোসেন। সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগান্তরের প্রতিনিধি সহকারী অধ্যাপক মশিহুর রহমান এবং মাইটিভি’র প্রতিনিধি কামরুজ্জামান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডেল্টা টাইম্স পত্রিকার প্রতিনিধি আবু সাঈদ ও মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি মাজহারুল ইসলাম তানিম।
১৩টি পদের বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত চূড়ান্ত প্রার্থীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে ডাঃ নুরুল হক, সহ-সভাপতি পদে জালাল উদ্দিন রুমি এবং এ.এস.এম মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক পদে আবু শাহাদৎ মূসা, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক মোঃ শাহ্ আলম মন্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সেকেন্দার আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সামিউল আলম, কার্যনির্বাহী সদস্য পদে যথাক্রমে রায়হান কবির চপল, নজরুল ইসলাম, মাহবুবুর রহমান, আব্দুর রউফ, আব্দুর রশিদ, ড. মোঃ এনামুল হক ও পবন কুমার শীল।
নির্বাচনের সকল কার্যক্রম ইতঃমধ্যেই সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। সদস্যদের মধ্যে এবারের হালনাগাদে মোট ভোটার সংখ্যা ৩১ জন। আগামী ৩০ জানুয়ারী বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET