মেহেরাবুল ইসলাম সৌদিপ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি-
বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকটে ভুগছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রাহ ২০ হাজার শিক্ষার্থীর জন্য নেই সুপেয় পানির তেমন কোনো ব্যবস্থা। শিক্ষার্থীরা ভোগান্তিতে থাকলেও এ ব্যাপারে প্রশাসনের কোন মাথা ব্যাথা নাই। তীব্র গরমে বিশুদ্ধ পানির জন্য শিক্ষার্থীদের হাসফাস অবস্থা৷
সরজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া এবং কেন্দ্রীয় মসজিদ ছাড়া ক্যাম্পাসে মুক্ত আর কোন ফিল্টারের ব্যবস্থা নাই। প্রতিটি সেমিনার রুমে বা কমনরুমে পানির ফিল্টার বসানো হলেও তা গরমে খাওয়ার অযোগ্য হয়ে পড়ে। তবে অনেক বিভাগে এখনও বসানো হয়নি পানির ফিল্টার। এছাড়া ক্যাফেটেরিয়ায় ফিল্টার পানির যথেষ্ট লাইন না থাকায় অনেক সময় খাবার পানি সংগ্রহের দীর্ঘ লাইন দেখা যায়।
ক্যাম্পাসের আশেপাশে থাকা শিক্ষার্থীরা খাবার পানির জন্য ক্যাম্পাসের ফিল্টার পানির উপর নির্ভরশীল। বিকেলে এবং সন্ধ্যায় পানি সংগ্রহের জন্য ক্যাফেটেরিয়া এবং কেন্দ্রীয় মসজিদে ফিল্টারের ওপর নির্ভর করে। ক্যাফেটেরিয়া রাত সাড়ে ৮টার পর বন্ধ হওয়ার পানি সংগ্রহের জন্য শিক্ষার্থীরা একমাত্র কেন্দ্রীয় মসজিদের ফিল্টারে পানি সংগ্রহের ভীড় জমায়। এদিকে বেসিনের পরিবেশে নোংরা এবং অস্বাস্থ্যকর এছাড়া ফিল্টার পানি ছাড়া শিক্ষার্থীরা পানি পানে বিমুখ।
এদিকে ক্যাম্পাসে পর্যাপ্ত পরিমাণে নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা। বিশ্ববিদ্যালয়ের গুটিকয়েক বিভাগ, একমাত্র ক্যাফেটেরিয়া ছাড়া আর কোথাও সুপেয় পানি পাওয়া যাওয়া না। ক্লাস-পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের পানির জন্য নির্ভর করতে হয় ক্যাফেটেরিয়ার ওপর৷ এসময় পানি সংগ্রহ করতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হয় তাঁদের। তাও সময়মতো পানি পাওয়া যায় না বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, একটা বিশ্ববিদ্যালয়ে এতো শিক্ষার্থী পড়াশোনা করে কিন্তু ঠিকভাবে পানির ব্যবস্থাটা পর্যন্ত রাখা হয়নি। পানি নিতে ক্যাফেটেরিয়ায় লাইন ধরতে হয়। এসব ভোগান্তির স্থায়ী সমাধান করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট বেশ কয়েকবার দাবিও জানিয়েছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত লাইব্রেরিতে পড়তে আসা ও বিশ্ববিদ্যালয়ে অবস্থান করা শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, আমরা খাবার পানি খেতে পারিনা। পানি নেওয়ার জন্য দীর্ঘ সিরিয়াল দিতে হয়।
আরও অভিযোগ করে শিক্ষার্থীরা বলেন, আমাদের একটি মাত্র ক্যাফেটেরিয়া সেখানে এমনিতেই সবসময় প্রচুর ভিড় থাকে তাছাড়া কিছু কিছু সময় ক্যাফেটেরিয়া বন্ধ ও থাকে আর মসজিদের একটা মাত্র ফিল্টারে পানি নেওয়ার সময় লাইনে দাঁড়াতে হয় এবং চরম ভোগান্তিতে পড়তে হয়।
পুরান ঢাকায় মেসে থেকে পড়াশোনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অমিত পাল। তিনি জানান, পুরান ঢাকার কয়েকটি সমস্যার মধ্যে প্রধান সমস্যা হচ্ছে বিশুদ্ধ পানির অভাব। তাই ক্যাম্পাস থেকেই বাসার জন্য পানি নিয়ে যাই। রাতে আবার ক্যাফেটেরিয়া বন্ধ হয়ে যায়, তখন মসজিদ থেকে গিয়ে পানি আনতে হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলেই তো কল লাগিয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিতে পারে আমাদের জন্য।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নাসরিন নাঈমা বলেন, পুরান ঢাকায় পানির সমস্যার কারনে খাওয়ার পানির জন্য ক্যাম্পাসে এসে প্রতিদিন ৫ লিটার বোতল ভর্তি করে নিয়ে যাই। এ দিয়ে একদিন চলে যায়। মাঝে মাঝেই এসে ক্যাফেটেরিয়া বন্ধ পাই, মসজিদের ফ্লিল্টার থেকে পানি সংগ্রহ করি। প্রায় সময় ওখানে অনেক ভিড় থাকে।
ইতিহাস বিভাগের শিক্ষার্থী রাইছা বিনতে জেরিন জানান, ক্যাম্পাসে পানি জন্য প্রতিদিন আসতে হয়। মসজিদের ওজুখানা থেকে পানি সংগ্রহ অনেকটা বিবৃতিকর। এছাড়া পানি সংগ্রহের ক্ষেত্রে অনেক সময় অপেক্ষা করতে হয়। ক্যাম্পাসে মুক্তভাবে কয়েকটা ফিল্টার স্থাপন হলে সহজে আমরা পানি সংগ্রহ করতে পারতাম।
এদিকে কয়েকটি বিভাগ ছাড়া বেশিরভাগ বিভাগেই শিক্ষার্থীদের জন্য নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা। পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মেহেরাব বলেন, বিভাগে খাওয়ার পানির ব্যবস্থা নেই। এখন আমাদের ক্লাস হয় ১০তলায়। দেখা যাচ্ছে পানি খাওয়ার জন্য দশতলার নিচে নামতে হয় কিংবা অন্য বিভাগে যেতে হয়।
এ ব্যাপারে ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের জন্য ক্যাফেটেরিয়্যার সামনে বেসিন আছে এবং সমাজবিজ্ঞান ভবন-১ সাথে যে বেসিন আছে ওখানে থেকে তারা পানি খেতে পারে।
সমস্যাটির ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হককে অবহিত করলে তিনি জানান, পানির কল লাগালে তো ভেঙে চুরে খুলে নিয়ে যায়। এখন এমন জায়গায় কল লাগানোর ব্যবস্থা করতে হবে যেখানে মানুষজনের আনাগোনা রয়েছে, নিরাপদে রাখা যাবে। আমরা ব্যবস্থা করছি।
Please follow and like us:









