, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রংপুর
  • বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হলেন রুহিয়ার কৃতিসন্তান ডাঃ হান্নান




বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হলেন রুহিয়ার কৃতিসন্তান ডাঃ হান্নান

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : জুলাই ১১ ২০১৯, ২১:২৯ | 991 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ জাহাঙ্গীর আলম, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি।দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি শাখার ফার্ম ম্যানেজার হিসেবে যোগদান করেছেন রুহিয়ার কৃতি সন্তান ডাঃ হান্নান আলী (জুয়েল) । তিনি ১১ জুলাই ২০১৯ খ্রিঃ তারিখে উক্ত পদে যোগদান করেন। ডাঃ মোঃ হান্নান আলী কৃতিত্বের সাথে ২০০৭ ইং সালে রুহিয়া উচ্চ বিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে এস.এস.সি, ২০১০ ইং সালে ঠাকুরগাঁও সরকারি কলেজ হতে বিজ্ঞান বিভাগে এইচ.এস.সি পাশের পর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি শাখায় স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি হন। এর পর ঐ বিশ্ববিদ্যালয় থেকে ২০১৫ ইং সালে ডি.ভি.এম এ স্নাতক সম্মান ও একই বিশ্ববিদ্যালয় থেকে ২০১৮ ইং সালে ফামার্কোলজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। ডাঃ মোঃ হান্নান আলী রুহিয়া থানার ১ নং রুহিয়া ইউনিয়নের পূর্ব কুজিশহর গ্রামের মরহুম মোশারফ হোসেন মাষ্টারের কনিষ্ঠ পুত্র । তার যোগদানের বিষয়টি নিশ্চিত করেন তার বড় ভাই রুহিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও রুহিয়া ডিগ্রী কলেজের প্রভাষক বদরুদ্দোজা। তিনি তার ছোট ভাইয়ের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET