, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিশ্বম্ভরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ:লীগের মনোনয়ন চান জামাল হোসেন




বিশ্বম্ভরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ:লীগের মনোনয়ন চান জামাল হোসেন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৬ ২০২১, ২১:৩৬ | 830 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর  উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদের নির্বাচনের পুরো আমেজ চলছে। নির্বাচনী তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীরা এখনই মাঠে নেমেছেন ভোটারদের মন জয় করতে। যে যার মতো মাঠে থেকে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন।
  উপজেলার দক্ষিণ বাদাঘাট  ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চান উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ জামাল হোসেন । ইতিমধ্যে নির্বাচনকে সামনে রেখে তিনি প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের সমর্থন আদায়ের পাশাপাশি দলীয় মনোনয়ন পেতে দলের সিনিয়র নেতাদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন।
মোঃ জামাল হোসেনের   সমর্থকরা জানান, ছাত্র রাজনীতি করে উঠে আসা জামাল হোসেন   আওয়ামী পরিবারের ও বীর মুক্তি যুদ্ধা পরিবারের  সন্তান। দীর্ঘদিন তিনি উপজেলার  বিভিন্ন  পদে দায়িত্ব পালন করে আসছেন  । বর্তমানে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনেও রয়েছে তার সরব উপস্থিতি। এলাকার যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা এবং ভালো কাজের প্রতি উৎসাহ দেন তিনি।
 দক্ষিণ বাদাঘাট   ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী জামাল হোসেন    বলেন, আমি আওয়ামী পরিবারের সন্তান। ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে আমার হাতেখড়ি। বর্তমানে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত আছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে দেশে উন্নয়নের জোয়ার বইছে। এই উন্নয়নযজ্ঞে আমি দক্ষিণ বাদাঘাট   ইউনিয়নকে যুক্ত করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে আমি অংশীদার হতে চাই।
তিনি  আরও বলেন, আমি দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে  দক্ষিণ বাদাঘাট  ইউনিয়নকে মাদক ও দুর্নীতিমুক্ত আধুনিক ইউনিয়নে পরিণত করব। করোনাকালে কর্মহীনদের ঘরে আমি আমার সাধ্যমত খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। গরিব-অসহায় মানুষের পাশে থেকে কাজ করেছি। দুর্নীতি ও মাদকমুক্ত এলাকা এবং উন্নত সমাজ গড়ার লক্ষ্যে আগামী দক্ষিণ বাদাঘাট   ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হতে চাই। জননেত্রী শেখ হাসিনা যদি তাকে মনোনয়ন দেন তাহলে তিনি নিবার্চনের জন্য প্রস্তুত আছেন। নিবার্চনী এলাকায় যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে । আশা করি দল আমাকে অবশ্যই মূল্যায়ন করবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET