, , ,

শিরোনামঃ-




বীরগঞ্জে বিদ্যালয়ে নব নির্মিত কক্ষের উদ্বোধন

মনজিদ আলম শিমুল, দিনাজপুর করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : অক্টোবর ২৮ ২০২১, ১৭:০৭ | 812 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষানুরাগী দানশীল ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় দিনাজপুরের বীরগঞ্জের নিজপাড়া ইউনিয়নের ৩৭নং নিজপাড়া-০১ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নব নির্মিত কক্ষের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় কক্ষটির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মাজেদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, বিদ্যালয়ের সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইয়াছিন আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইয়াকুদা জান্নাত, সহকারী শিক্ষকা শুক্লা রাহা, মমতা রাণী রায়, রেবেকা আখতার, শিল্পী ঘোষ ও রমা রায় প্রমুখ।
প্রধান শিক্ষিকা ইয়াকুদা জান্নাত জানান, বিদ্যালয়ে দিন দিন শিক্ষার্থী বৃদ্ধি পাওয়ায় কক্ষ সংকটের কারণে শিক্ষার্থীদের পাঠদানে বেশ সমস্যায় পড়তে হয়। সমস্যাটি নিয়ে আমি অভিভাবক এবং দানশীল শিক্ষানুরাগী ব্যক্তিদের সাথে বৈঠক করে একটি কক্ষ নির্মানের জন্য সার্বিক সহযোগিতা কামনা করি। বিষয়টি নিয়ে আমার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের দৃষ্টি আকর্ষণ করি। এ ব্যাপারে সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। পরে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে কক্ষটি নির্মাণ কাজ শুরু করা হয়। অবশেষে ১লক্ষ ৪০হাজার টাকায় নির্মিত কক্ষটির উদ্বোধনের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের পাঠদান সমস্যার অবসান হল। কবি সুকুমার রায়ের নামে কক্ষটির নামকরণ করা হয় বলে তিনি আরও জানান।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মাজেদুর রহমান বলেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং দানশীল শিক্ষানুরাগী ব্যক্তিদের এই উদ্যোগ শিক্ষা ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে। বর্তমান সরকার শিক্ষার বিষয়ে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান দানশীন ব্যক্তিরা যদি এ ভাবে এগিয়ে আসে তাহলে আমাদের শিক্ষার্থীরা বিশ্ব দরবারে আরও সন্মান বয়ে আনবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET