, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে বিপত্তি নাঙ্গলকোটে মৎস্য প্রজেক্ট করতে বাঁধা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন




বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে বিপত্তি নাঙ্গলকোটে মৎস্য প্রজেক্ট করতে বাঁধা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১০ ২০২০, ১৯:৪৮ | 799 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটে ডাকাতিয়া নদী তিরবর্তী এলাকার শিহর চিওড়া গ্রামের জলাশয়ে মৎস্য প্রজেক্ট করতে বাঁধা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী। রবিবার উপজেলার ঢালুয়া ইউনিয়নের শিহর চিওড়া গ্রামের জলাশয় মাঠে এ মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী হোসেন চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য শাহজাহান চৌধুরী শিপন, মৎস্য প্রজেক্টের উদ্যোক্তা অজিম হোসেন চৌধুরী, রিশাদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, গিয়াস উদ্দিন ভাষাণী, মামুন চৌধুরী, শহিদ উল্লাহ ভূঁইয়া, রিমন মজুমদার, মো: ছুট্টু, সাব্বির হোসেন, লোকমান হোসেন, আজগর হোসেনসহ ৩টি গ্রামের স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, বেকার যুবকদের কর্মসংস্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগকে বাস্তবায়ন করতে এলাকার শিক্ষিত বেকার যুবকরা শিহর চিওড়া গ্রামের জলাশয়ে মৎস্য প্রজেক্ট করার উদ্যোগ গ্রহণ করেন। মৎস্য প্রজেক্ট করতে ২৭টি পরিবারের মধ্যে ২৪টি পরিবার তাদের জমি প্রদানে অঙ্গিকার করেন। কিন্তু একটি স্বার্থন্বেষী মহলের ইন্দনে ঝন্টু ও মন্টু চৌধুরীর পরিবারের পক্ষে মতিন চৌধুরী মৎস্য প্রজেক্ট করতে বাধা প্রদান করে আসছে। তারা এ নিয়ে মৎস্য প্রজেক্টের উদ্যোক্তা এবং ইউপি সদস্য শাহজাহান চৌধুরী শিপনের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে হয়রানি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। তারা আরো বলেন, এ মৎস্য প্রজেক্টের মাধ্যমে এলাকার অন্তত অর্ধশতাধিক বেকারের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তারা মৎস্য প্রজেক্টটি বাস্তবায়নে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET