, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া কামনা করেছে বাগেরহাট জেলা শ্রমিকদল।




বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া কামনা করেছে বাগেরহাট জেলা শ্রমিকদল।

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ১৬ ২০২২, ২০:৫২ | 863 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাগেরহাট জেলা শ্রমিকদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬জুন) বিকেল পাঁচটায় জেলা বিএনপির কার্যালয় (থানার মোড়) এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাগেরহাট জেলা শ্রমিকদলের সভাপতি সরদার লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ফকিরহাট উপজেলার সাবেক চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম গোরা।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ নাসির আহমেদ মালেক, সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, জেলা জাসাসের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার লুনা, মহিলাদলের নেত্রী শিরিন আক্তার, মৎস্যজীবী দলের সদস্য সচিব শেখ মোহাম্মদ হারুন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রাসেল, জেলা যুবদল নেতা সোহেল তরফদার, ছাত্রনেতা আরিফুল ইসলাম, বিএনপি নেতা মল্লিক রুবেল হোসেন, শ্রমিক নেতা আশরাফ হোসেন আশা, নুরুল ইসলাম, মেহেদি হাসান কামরুল, লেন্টু শিকদার, বাহাদুর শিকদার, মোহাম্মদ দেলোয়ার শেখ, মোঃ শওকত হোসেন, শেখ হুমায়ুন, মোহাম্মদ আনোয়ার হোসেন, মাহবুবুর রহমান (পাচো) প্রমূখ।
আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এ লক্ষ্যে সবাইকে প্রস্তুতি নিতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত। অনতিবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া ও তবারক বিতরণ করা হয়
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET