, , ,

শিরোনামঃ-




বেনাপোলে সীমান্তে সাড়ে ১২ কেজি গাঁজা ও নারী সহ আটক-২

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৫ ২০২০, ১৭:৪৯ | 840 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বেনাপোলে পৃথক অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আফরোজা(৩০)ও কালু মিয়া(৩৫) নামে আটক করেছে পুলিশ ও বিজিবি। শুক্রবার(২৫সেপ্টেম্বর)সকাল ১০ টার সময় বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রাম ও সকাল ১১ টার সময় সাদিপুর সীমান্ত থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটকৃত নারী দৌলতপুর গ্রামের আক্তারের স্ত্রী, এবং কালু মিয়া সাদিপুর গ্রামের আবু মোড়লের ছেলে। বেনাপোল পোর্ট থানার এস আই রোকনুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর গ্রামে আক্তার হোসেনের বাড়ির ছাদ থেকে একটি হাড়ির মধ্যে থেকে গাঁজা উদ্ধার হয়।ওই হাড়িতে ভারত থেকে গাঁজা এনে রৌদ্রে শুকানো হচ্ছিল। হাড়িতে আনুমানিক ৩ কেজির মত গাজা আছে বলে তিনি জানান। অপরদিকে বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আশরাফ হোসেন বলেন, ভারত থেকে গাঁজা নিয়ে আসার সময় সাদিপুর সীমান্তের পোঁতা পোষ্ট থেকে কালু মোড়লকে সাড়ে ৯ কেজি গাঁজা সহ আটক করা হয়। আটকৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। স্থানীয় আওয়ামীলীগ নেতা সেলিম বলেন আক্তারকে না পেয়ে পুলিশ তার স্ত্রীকে নিয়ে গেছে। আমি বার বার আক্তারকে ফোন করে পুলিশের কাছে আত্নসমার্পন করতে বললে ও সে আসে নাই। পরে পুলিশ বাধ্য হয়ে তার স্ত্রীকে নিয়ে গেছে। মামলার তদন্তকারী অফিসার এস আই মোস্তাফিজুর রহমান বলেন, দৌলতপুর থেকে উদ্ধারকৃত গাঁজা মামলায় দুই জন আসামির মধ্যে আফরোজার স্বামী আক্তার হোসেন পলাতক রয়েছে। বেনাপোল পোর্ট থানার ওসি গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন পুলিশ ও বিজিবি কর্তৃক আটক আসামিদের কে যশোর আদালতে কোর্টএ প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET