, , ,

শিরোনামঃ-




বেনাপোল ইমিগ্রেশন পুলিশ সিল জালিয়াতির অভিযোগে এক পাসপোর্ট যাত্রী আটক 

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১৯ ২০২০, ১৬:২৭ | 880 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের হাতে পাসপোর্টে সিল জালিয়াতির অভিযোগে জুনায়েদ হোসেন (২৩) নামের এক যুবককে আটক করা হয়েছে। (১৮ জানুয়ারী)শনিবার সন্ধ্যায় তাকে আটক করা হয় ।সে নরসিংদী জেলার রামনগর রায়পুরা থানার পুর্বাহরিপুর গ্রামের মমতাজ এর ছেলে। তার পাসপোর্ট নংBW-0162268।
জুনায়েদ জানান, ভারত ভ্রমনে যাওয়ার জন্য সকালে ইমিগ্রেশনে এসে পৌঁছালে ওসমান এবং শাহাজান ওরপে হাড়ি কামান নামে দুই ব্যক্তি পাসপোর্টে সিল মেরে ভারতে ঢুকায়ে দেওয়ার কাজে সহযোগীতা করার কথা বলে বই নিয়ে আমাকে বাইরে রেখে ইমিগ্রেশনে প্রবেশ করেন। কিছুক্ষণ পর আমার হাতে বই দিয়ে গেট পার করিয়ে নোম্যান্সল্যান্ডে ঢুকায়ে দেন। আমি ভারতীয় ইমিগ্রেশনে প্রবেশ করলে তারা আমার পাসপোর্ট দেখে বাংলাদেশ ইমিগ্রেশনে ফেরত পাঠিয়ে দেন। ইমিগ্রেশনে আসার পর  আমার বইতে সমস্যা আছে বলে আটকে দেন।
এ ব্যাপারে চেকপোস্ট ইমিগ্রেশনে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খোরশেদ আলম জানান, আটক পাসপোর্ট যাত্রী ভারতীয় ইমিগ্রেশন সিল নিতে গেলে তাদের বাংলাদেশী ইমিগ্রেশন সিল সন্দেহ  লাগলে লোক দিয়ে বাংলাদেশ ইমিগ্রেশনে ফেরত পাঠায়। প্রাথমিকভাবে সিল টি জাল নিশ্চিত করা গেছে ।
জাল চক্রের সদস্য কারা ও কিভাবে প্রশাসনিক নজরদারী এড়িয়ে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা যাত্রীকে ভারতে প্রবেশ করলো এমন প্রশ্নে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ কাজে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আটকৃতের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়াই মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET