যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৮ টি ট্রাক বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান।
রোববার (১৪ মার্চ ) বিকাল৪ টায় ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে এ বিষ্ফোরক দ্রবের ট্রাক বেনাপোল বন্দরের ৩১ নাম্বার ট্রান্সশিপমেন্ট ইয়াডে প্রবেশ করে।
বন্দর সূত্রে জানায়,১লাখ ২২ হাজার ৪৭২ ডলার মুল্যে ১১১ মেট্রিক টন ওজনের বিস্ফোরক দ্রব্য দিনাজপুর মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড ভারত থেকে আমদানি করছে। যা বাংলাদেশি টাকায় মূল্য ১ কোটি ৫৩ লাখ ২ হাজার ৫৮২ টাকা। এর আগে গত বছরের ৩০ ডিসেম্বর ১০ ট্রাকে ১২০ মেঃটন বিষ্ফোরক আমদানি করেছিল প্রতিষ্ঠানটি।
এদিকে বেনাপোল বন্দর থেকে বিস্ফোরকটির চালান খালাসে জন্য প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমসে দাখিল করেছেন এ এস ইন্টারন্যাশনাল নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্ট। কাজ সম্পূর্ণ হলে ভারতীয় ট্রাক থেকে এসব বিস্ফোরক দ্রব্য খালাস করে বাংলাদেশি ট্রাকে নেওয়া হবে। পরে ট্রাকগুলো দিনাজপুরের উদ্দেশে বেনাপোল বন্দর থেকে ছেড়ে যাবে বলে জানা গেছে।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার জানান, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খনন কাজ পরিচালনার জন্য ভারতের নাগপুর থেকে এই বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে।
Please follow and like us:









