যশোরের বেনাপোল দৌলতপুর বালুরমাঠ সীমান্ত দিয়ে ভারত থেকে ফেন্সিডিল পাচার হওয়ার সময় বিজিবির গুলিতে রহমত আলী (২৬) নামে এক মাদক ব্যবসায়ী আহত হয়েছে।
এসময় ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা ৯৭ বোতল ফেন্সিডিল ও ১ টি হাসুয়া উদ্ধার করেছে।
এবংআহত রহমত বিজিবির হেফাজতে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত রহমত বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে।
সোমবার (৮ জুন) ভোর রাতে বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর বালুর মাঠে এ ঘটনাটি ঘটে।
দৌলতপুর বিজিবি সূত্রে জানা যায়, সোমবার ভোরে একদল চোরাকারবারী ভারত থেকে ফেন্সিডিল নিয়ে দৌলতপুর সীমান্তের বালুর মাঠ দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এমন গোপন খবরে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালালে চোরাকারবারিরা বিজিবি উপর হামলা চালায়। এসনয় বিজিবি আত্মরক্ষার্থে তাদের উপর ৩ রাউন্ড গুলি চালায়। এসময় মাদক ব্যবসায়ী রহমতের ডান পায়ে গুলি লাগে। বিজিবি তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে যশোর সদর হাসপাতালে চিকিৎসা অবস্থায় আছে।
Please follow and like us:









