যশোরের বেনাপোল স্থলবন্দরে ৭নং গেটের সামনে মেইন রোডে ভারতিয় পণ্য বাহি ট্রাকে হটাৎ করে আগুন ধরে ট্রাকটি ঝলছে যায়।
সোমবার(৭ জুন)সন্ধা সাড়ে ৬টার দিকে আনসার ক্যাম্পের সামনে কেমিক্যাল ভর্তী ব্লিচিং পাউডারের একটি ট্রাকে আগুন লেগে যায়।খবর পেয়ে বেনাপোল ফায়ার সার্ভিসের একটি টিম দল ৪৫মিনিট ধরে কাজ চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।ট্রাকটি পণ্য সহ আগুনে ঝলসে যায়।
উপস্থিত জনতা জানান,হটাৎ করে দেখি ট্রাকে আগুন জ্বলছে দেখতে দেখতে মূহর্তের মধ্যে পুরো ট্রাকে আগুনের লেলিহান শিখায় পরিনত হয়। তবে কি কারনে গাড়িতে আগুন লেগে যায় সঠিক ভাবে তা জানা যায় নি। এ সময় আশ পাসের গোডাউনে ও রাস্থায় থাকা ট্রাক গুলো নিরাপদ দ্রুত স্থানে সরিয়ে নেওয়া হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান,আগুল লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ৪৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রন করে থাকি। কি কারণে আগুনের সুত্রপাত হলো তা এ মুহর্তে বলা যাচ্ছে না। সঠিক ভাবে তদন্ধ করে বলা যাবে
উল্লেখ্য, প্রায় প্রতি বছরে বেনাপোল স্থল বন্দরে আগুন লেগে কোটি কোটি টাকার সম্পদ বিনষ্ট হচ্ছে।যার কোন সুত্র বা প্রতিকার আজও বন্দর কতৃপক্ষ টনক পড়েনি।
Please follow and like us:









