, , ,

শিরোনামঃ-




বেনাপোল স্থলবন্দর দিয়ে কার্যক্রম ৪ দিন বন্ধ

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১৯ ২০২১, ২২:৩৯ | 871 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের বেনাপোল স্থলবন্দরে ঈদ উপলক্ষ্যে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত টানা চার দিন ভারতের সাথে বন্ধ থাকছে বাণিজ্যক কার্যক্রম।তবে এসময় আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও যে সব পাসপোর্টধারী যাত্রীরা দূতাবাদের ছাড়পত্র নিয়ে দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারবে। অপরদিকে আমদানি,ররপ্তানী বন্ধ থাকায় ব্যস্ততম বন্দরটি এখন জনশুণ্য। অপ্রিতিকর ঘটনা এড়াতে নজরদারী রয়েছে বন্দরের নিরাপত্তা কর্মী ও পুলিশ। বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান,২০ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত ঈদের ছুটি থাকবে২৪ জুলাই থেকে আবারও দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। ছুটির মধ্যে বন্দরে কোন ধরনের অপ্রতিকর ঘটনা না ঘটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব জানান, ঈদ ছুটিতে বেনাপোল বন্দর দিয়ে আমদানি,রপ্তানী বন্ধ থাকলেও যারা ভ্রমন নিষেধাজ্ঞার আগে ভারতে অবস্থান করছিলেন তারা দূতাবাসের ছাড়পত্র নিয়ে ফিরতে পারবে। ছাড়পত্র নিয়ে বাংলাদেশিরা যেতে পারবে ভারতে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET