৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপি’র উদ্যোগে ফুলবাড়ীতে অতি দরিদ্র পরিবারে বকনা গরু বিতরণ ॥




বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপি’র উদ্যোগে ফুলবাড়ীতে অতি দরিদ্র পরিবারে বকনা গরু বিতরণ ॥

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৩ ২০২০, ২১:০৬ | 808 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপি’র উদ্যোগে অতি দরিদ্র পরিবারে বকনা গরু বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পকিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাডঃ মোস্তাফিজার রহমান ফিজার এমপি।
গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলার বেতদিঘী ইউনিয়নের অতি দরিদ্র ১৩২টি পরিবারের মাঝে এই বকনা গরু বিতরণ করা হয়।
মাদিলা হাট কলেজ মাঠে আয়োজিত অতি দরিদ্র পরিবারে বকনা গরু বিতরণ অনুষ্ঠানে ৪নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপি’র ব্যবস্থাপক স্বপন সিং -এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পকিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাডঃ মোস্তাফিজার রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন,উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল,উপজেলা ভেটেনারী সার্জন নিয়ামত আলী,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরামপুর এপিসি’র আনিছুর রহমান, বেতদিঘী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সারোয়ার আলম সরকার ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান প্রমূখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET