, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বোকেয়া বেতনভাতাসহ ৩ দফা দাবীতে দিনাজপুর আর্দশ কলেজ অধ্যক্ষ ৫ ঘন্টা নিজ কার্য্যালয়ে অবরুদ্ধ




বোকেয়া বেতনভাতাসহ ৩ দফা দাবীতে দিনাজপুর আর্দশ কলেজ অধ্যক্ষ ৫ ঘন্টা নিজ কার্য্যালয়ে অবরুদ্ধ

মনজিদ আলম শিমুল, দিনাজপুর করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : এপ্রিল ১০ ২০২২, ১৬:৫৭ | 790 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

৯ মাসের বকেয়া বেতন
ভাতাদির দাবীতে দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের অর্নাস ক্লাশের
শিক্ষকরা অধ্যক্ষকে তার কার্যালয়ে ৫ ঘন্টা অবরুদ্ধ করে। শিক্ষকদের বেতন
ভাতাদী পরিশোধ না করা পর্যন্ত অর্নাস শিক্ষক পরিষদ তাদের আন্দোলন
চালিয়ে যাবার ঘোষনা দিয়েছেন।
১০ এপ্রিল সকাল সাড়ে ১০টা থেকে কলেজের ৬১ জন শিক্ষকরা দিনাজপুর
আদর্শ কলেজ অধ্যক্ষ ড. সৈয়দ রেদওয়ানুর রহমানের কাছে করোনাকালিন
সময়ের ৯ মাসের বকেয়া বেতন ভাতাদি পরিশোধের দাবীতে তাকে অফিস
রুমে ৫ ঘন্টা অবরুদ্ধ করেন। এসময় শিক্ষকরা জানান, কলেজ ফান্ডে পর্যাপ্ত
অর্থ থাকার পরেও অধ্যক্ষ বেতন পরিশোধ করতে গড়িমসি করছেন।
গর্ভনিং বডির সিদ্বান্তকে পাশ কাটিয়ে অধ্যক্ষ শিক্ষকদের বেতনভাতা
দিচ্ছেন না। বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবীতে দিনাজপুর আদর্শ
কলেজ অর্নাস শিক্ষক পরিষদের ব্যানারে আন্দোলন শুরু করেছেন।
এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে আন্দোলনরত সংগঠনের
সভাপতি শহিদুল্লাহ সাফি,সা:সম্পাদক মো: জসিম উদ্দীন ও
সাংগঠনিক সম্পাদক মীর আজাদ আলী জানান,ফান্ডে অর্থ থাকার পরেও
অধ্যক্ষ আমাদের পাওনা বেতন পরিশোধে টালবাহানা করছেন। এ বিষয়ে তার
সাথে একাধিক সময়ে আমরা আলোচনা করেছি কিন্তু তিনি কোনো
না কোনো ভাবে পাশ কাটিয়ে যান, তাই আজ আমরা বাধ্য হয়েই
আন্দোলনে নেমেছি। কারন তিনি ইচ্ছে করেই আমাদের নাজেহাল
করছেন,আমরা শিক্ষকরা বেতন না পাওয়া পর্যন্ত ঘরে ফিরবো না।
অধ্যক্ষ ড. সৈয়দ রেদওয়ানুর রহমান শিক্ষকদের বেতনভাতা পাওয়ার বিষয়টি
স্বীকার করে জানান,খুব দ্রুততম সময়ের মধ্যেই পাওনা পরিশোধের চেষ্টা
চালাচ্ছি। এবিষয়ে গর্ভনিং বোর্ডির সভাপতি জেলা প্রশাসক
মহোদয়ের নিকট বেতনের চেক স্বাক্ষরের জন্য পাঠানো হয়েছিলো
সামান্য একটু ভুল থাকায় তিনি স্বাক্ষর করেননি। তবে চেকটি ফেরত
আনা এবং ত্রুটি সংশোধন সাপেক্ষে বেতন পরিশোধের জন্য ব্যবস্থা
করছি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET