৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বোদায় সামাজিক অবক্ষয় রোধে ইএসডিও’র বিভিন্ন কর্মসুচি




বোদায় সামাজিক অবক্ষয় রোধে ইএসডিও’র বিভিন্ন কর্মসুচি

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৬ ২০২০, ১৮:৩৪ | 811 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের বোদায় ইকো -সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়াজনে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় বিভিন্ন কর্মসুচির মাধ্যমে নবান্ন উৎসব পালন করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) উপজেলার বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে নবান্ন উৎসব পালন করা হয়। কর্মসুচির মধ্যে ছিল চিত্রাঙ্কন ও দেওয়াল লিখন , রবীন্দ্র সংগীত, নাজরুল সংগীত , ভাওয়াইয়া ও লোকগীতি গানের প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও পিঠা উৎসব ছিল অন্যতম। ইএসডিও’র জেলা প্রোগ্রাম অফিসার মামুন মাসুদ করিম বলেন, পিকেএসএফ এর সহযোগিতায় ইএসডিও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ইভটিজিং, বাল্য বিবাহ নিরোধ, যৌতুক বিরোধী, মাদকাসক্তি, জঙ্গীবাদ বিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মসুচি পালন করে আসছে। উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কর্মসুচিতে অংশ গ্রহন করে। এতে ইএসডিও পঞ্চগড় জোনের জোনাল ম্যানেজার মোঃ ওমর ফারুক সভাপতিত্ব করেন। সামাজিক অবক্ষয় রোধে শিক্ষার্থীদের করনীয় সম্পর্কে পরামর্শমুলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রামানিকপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন। সকল কর্মসুচিতে ইএসডি’র বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET