, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ব্রাহ্মণবাড়িয়ায় ২৫০ শয্যা হাসপাতালে  পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান




ব্রাহ্মণবাড়িয়ায় ২৫০ শয্যা হাসপাতালে  পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৫ ২০২০, ১৯:৩৯ | 920 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আহমদিয়া যুব সংগঠন মজলিস খোদ্দামুল আহমদিয়া ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর ২০২০তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এক বৃহৎ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন করে।
এদিনে সকাল ৮ঘটিকায় হাসপাতাল চত্তরে দোয়ার মাধ্যমে এ সেবামূলক কাজের উদ্বোধন করেন সংগঠনটির চট্টগ্রাম-সিলেট বিভাগের আঞ্চলিক সভাপতি ডা.এখতিয়ার উদ্দিন শুভ। সংগঠনটির ব্রাহ্মণবাড়িয়া সভাপতি শেখ আহবাব হোসেন শামস এর তত্তাবধানে ৫০জন স্বেচ্ছাসেবক এ কাজে অংশগ্রহণ করেন।
মহামারি করোনা ভাইরাসে সমগ্র বিশ্ব যেখানে ভীত এবং অসহায় সেখানে ‘ভালোবাসা সবার তরে, ঘৃণা নয় কারো পরে’ স্লোগানের আদর্শকে হৃদয়ে ধারণ করে সংগঠনটি ঝুঁকি নিয়ে দেশের বিভিন্ন স্থানে মানব সেবায় নিয়োজিত।
উল্লেখ্য ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া শহরে বিগত সময়েও নানা সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা আহমদিয়া মুসলিম জামাতের দ্বিতীয় খলিফা হজরত মির্যা বশীর উদ্দিন মাহমুদ আহমদ  ‘যুবকদের সংশোধন ব্যতিরেকে জাতি সমূহের সংশোধন হতে পারে না’ এই স্লোগান সামনে রেখে সংগঠনটি প্রতিষ্ঠা করেন। এই মহান ব্রত সমাজে প্রতিষ্ঠা করার জন্য বিশ্বব্যাপী সংগঠনটি যুব সমাজকে ধর্মীয় রীতিনীতি পালন করে মানবিক কাজে এবং দূর্যোগ মূহুর্তে জনগণের সেবায় পাশে থাকে।
পরিস্কার পরিচ্ছন্নতা এ কাজের জন্য হাসপাতালটির উপপরিচালক ডা.মোহাম্মদ শওকত হোসেন সবাইকে ধন্যবাদ জানান এবং দেশের উন্নয়ন ও সেবামূলক কাজে এভাবে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET