, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে নিয়োগের দাবিতে স্থানীয় শ্রমিকদের মানববন্ধন




বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে নিয়োগের দাবিতে স্থানীয় শ্রমিকদের মানববন্ধন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : অক্টোবর ২২ ২০২০, ১৭:৩৯ | 820 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের পার্বতীপুরে ৫২৫ মেঘাওয়াট কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় অভিজ্ঞ শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে দুপুর ১২ পর্যন্ত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটি তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করে। আগামী ২৮ অক্টোবরের মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন শ্রমিক নেতারা।

এ সময় বক্তব্য রাখেন, আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ ও সদস্য সচিব মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, দীর্ঘ দিনের আন্দোলন সংগ্রামের ফল হিসেবে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে স্থানীয় অভিজ্ঞ ১৪৩ শ্রমিককে নিয়োগের অনুমোদন দেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক। অনুমোদনের পরেও অজ্ঞাত কারণে নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন না করে দীর্ঘদিন যাবত কালক্ষেপন করে আসছেন তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। ফলে পরিবার পরিজন নিয়ে অর্ধাহারে অনাহারে মানবেতর জীবন যাপন করছেন শ্রমিকেরা।

সভাপতি হাবিবুর রহমান বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সময় স্থানীয়দের কর্মসংস্থানের ক্ষেত্রে অগ্রাধিকারের কথা থাকলেও এখন পর্যন্ত তা সম্পূর্ণ বাস্তবায়ন করা হয়নি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক ১৪৩ জনের মধ্যে ২০জন শ্রমিককে নিয়োগ প্রদান করলেও বাকি ১২৩ জনকে এখনও নিয়োগ দেয়নি।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রধান প্রকৌশলী এস এম ওয়াজেদ আলী সরদার বলেন, শ্রমিক নিয়োগের ক্ষেত্রে স্থানীয়ভাবে আমাদের কোন এক খতিয়ার নেই। বিষয়টি সরকার কর্তৃক মন্ত্রনালয় থেকে হয়ে থাকে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET