, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত ১৫ টি ঘোড়া উপহার দিল বাংলাদেশকে




ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত ১৫ টি ঘোড়া উপহার দিল বাংলাদেশকে

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৪ ২০২১, ১৫:৪৭ | 813 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতীয় সেনাবাহিনী উপহার হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে  প্রশিক্ষণপ্রাপ্ত ১৫ টি ঘোড়া দিয়েছেন।
রোববার(৩ এপ্রিল )দুপুর ১টার সময় বাংলাদেশ ভারতের নো-ম্যান্সল্যান্ডে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
এদিকে উপহারের ঘোড়া হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষ্যে উপস্থিত ছিলেন, যশোর সেনানিবাসের কর্ণেল আনোয়ার হোসেন ও ভারতের পক্ষে ছিলেন কলকাতার আর ভিসি ইউনিটের লে: কর্ণেল আরকে সাজেত।
যশোর ৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল আওয়াল জানান, ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসাবে ১৫ ঘোড়া দিয়েছে। বেনাপোল চেকপোস্ট থেকে এসব ঘোড়া গুলো ঢাকার সাভার সেনানিবাসে নিয়ে যাওয়ার জন্য সেনাবাহিনীর সদস্যরা নিতে এসেছে।
উল্লেখযোগ্য  এর আগে গত বছরের ১০ নভেম্বর বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষন প্রাপ্ত ২০টি ঘোড়া ও ১০টি কুকুর উপহার দিয়েছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET